২৮/০৩/২০২৬খ্রি. রাত ০১.৩০ ঘটিকায় আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০২নং ধরখার ইউনিয়নের ধরখার বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন বাগানে ১০/১২ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। পুলিশ সংবাদ পেয়ে উক্ত ঘটনাস্থলে পৌছালে ঘটনাস্থল হইতে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাতনামা ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে ক) ০১ (এক) টি লোহার তৈরী দেশীয় রাম দা, যাহা বাট সহ লম্বা ২৭ ইঞ্চি, খ) ০১(এক) টি লোহার তৈরী দেশীয় রাম দা, যাহা বাট সহ লম্বা ২৮ ইঞ্চি, গ) ০১ (এক) টি লোহার তৈরী দেশীয় ছুরি, যাহা লম্বা ১২ ইঞ্চি, ঘ) ০১ (এক) টি সবুজ রঙ্গের টেপযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, যাহা লম্বা ২২ ইঞ্চি, ঙ) ০১ টি ষ্টিলের ফোল্ডিং দেশীয় ছুরি,যাহা লম্বা ৭ ইঞ্চি, চ) ০১ টি পুরাতন লোহার রড, যাহা লম্বায় ২৪ ইঞ্চি, ছ) ০১ (এক) টি Huawei y6 pro পুরাতন মোবাইল ফোন উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ রাসেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মাদক ও ০১টি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মোঃ রাসেল (৩১)
পিতা-মো: তারু মিয়া
মাতা-রাবেয়া খাতুন
সাং-হাসিমপুর (ভাটামাথা)
২। মোঃ জাবেদ খাদেম (২৭)
পিতা-মৃত জামিল হোসেন খাদেম
সাং-দূর্গাপুর (মধ্যপাড়া)
৩। মো: অলিউল্লাহ ভূইয়া @ বাবু (২২)
পিতা-মৃত মিজান ভূইয়া
মাতা- বকুল বেগম
সাং-ধরখার (উত্তর পাড়া)
সর্ব থানা-আখাউড়া
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
গ্রেফতারকৃত আসামিগনের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।