শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেয়া পায়েলের নতুন নাটক রেকর্ড গড়লো ইউটিউবে।

কেয়া পায়েলের নতুন নাটক রেকর্ড গড়লো ইউটিউবে।

কেয়া পায়েলের নতুন নাটক রেকর্ড গড়লো ইউটিউবে।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবার ঈদে হাজির হয়েছেন ভিন্নধর্মী এক চরিত্রে। ‘বাতাসের ফুল’ নাটকে পাগলের লুকে তার অভিনয় এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এলোমেলো চুল, ময়লা পোশাক আর মুখজুড়ে কালচে মেকআপ-প্রথম দেখায় অনেক দর্শকই চিনতে পারেননি এই অভিনেত্রীকে।

নাটকটি গত ২৪ মার্চ ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ২৭ মার্চ রাত সাড়ে নয়টা পর্যন্ত নাটকটি দেখেছেন ৩৫ লাখ ৫৫ হাজার ৭৭০ জন দর্শক, যা এটিকে এরই মধ্যেই আলোচিত কনটেন্টে পরিণত করেছে।

পরিচালক ফরহাদ ঈশান নির্মিত এই নাটকে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে রয়েছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেলেও এটি দেখা যাচ্ছে।

নাটকটি নিয়ে কেয়া পায়েল বলেন, “এই চরিত্রটি আমার কাছে খুব স্পেশাল। পুরো নাটকে নয়, গল্পের এক পর্যায়ে আমার চরিত্র পাগল হয়ে যায়। শুটিংয়ের সময় মজা করে কিছু ভিডিও করেছিলাম, সেগুলোই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নাটকটি দেখলেই দর্শক বুঝতে পারবেন কেন আমি পাগল হয়েছিলাম।”

তিনি আরও জানান, পাগলের চরিত্রে অভিনয় করা ছিল বেশ চ্যালেঞ্জিং। “একজন শিল্পী হিসেবে এমন চরিত্রে কাজ করতে সবসময় আগ্রহী। অনেকেই বলছেন, চরিত্রটি একেবারে বাস্তব মনে হয়েছে- এটাই আমার জন্য বড় প্রাপ্তি”- যোগ করেন এই অভিনেত্রী