সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগীত শিল্পী পান্থ কানাই আসছেন অভিনয়ে।

সংগীত শিল্পী পান্থ কানাই আসছেন অভিনয়ে।

সংগীত শিল্পী পান্থ কানাই আসছেন অভিনয়ে।

গেল কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে পুরোপুরি অ্যাকশনের মেজাজে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া প্রতিটি ছবিটিতেই তাকে পাওয়া গেছে আলাদা রূপে।

আজ শনিবার অভিনেতার জন্মদিনে অন্তর্জালে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক, যেখানে আবারও নতুন রূপে হাজির হয়েছেন শাকিব।

পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স।

সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’। জানা গেছে ছবিতে শাকিবের চরিত্রের নাম আগুন। 
খবর, ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কণ্ঠশিল্পী পান্থ কানাইকে। এমনটা নিশ্চিত হওয়া গেছে ঘনিষ্ঠ সূত্রে।

এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।
ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।