ফেসবুক পারে না?” কিংবা “আমাদের তোতা পাখিটা কোথায় রে?”—
প্রাণের বিজ্ঞাপনচিত্রের এই সংলাপ দিয়েই সাফা কবির পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। টেলিভিশনের পর্দায় তার যাত্রা শুরু হয় আদনান আল রাজীবের টেলিফিল্ম ‘@ এইটিন অলটাইম দৌড়ের উপর’ এর মাধ্যমে।
শুরুতে অভিনয় যে তার পেশা হবে, তা ভাবেননি কখনও। এমনকি ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও ছিল না। কিন্তু মডেলিং ও অভিনয়ের প্রতিভা দিয়েই খুব দ্রুত দর্শকদের মন জয় করতে সক্ষম হন তিনি।
অভিনয় ও ক্যারিয়ার-
প্রথম বিজ্ঞাপনে মডেল হন আশফাক বিপুল পরিচালিত এয়ারটেল বিজ্ঞাপনে।
আদনান আল রাজীবের নির্দেশনায় নাটক ‘@ এইটিন’ এ অভিনয় করে প্রশংসা পান।
পরে আতিক জামান পরিচালিত ‘একা মেয়ে’ নাটকেও অভিনয় করেন এবং সেখানেও দর্শকদের দৃষ্টি কাড়েন।
এরপর একে একে অসংখ্য নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
শিক্ষা ও ব্যক্তিগত জীবন-
বাবার নাম: হুমায়ূন কবির (জার্মান প্রবাসী)
মায়ের নাম: জেসমিন কবির
রাজধানীর নাখালপাড়ায় বেড়ে ওঠা।
পড়াশোনা: বিএএফ শাহীন কলেজ, ঢাকা থেকে এইচএসসি; পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) থেকে বিবিএ সম্পন্ন।
বর্তমান প্রজন্মের আলোচিত ও সম্ভাবনাময় অভিনেত্রীদের মধ্যে সাফা কবির অন্যতম। নিত্যনতুন চরিত্রে তিনি ছোট পর্দার দর্শকদের মুগ্ধ করে চলেছেন।
আজকের এই বিশেষ দিনে সাফা কবিরের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্যমণ্ডিত জীবন কামনা করি।
শুভ জন্মদিন সাফা কবির।
