শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক আক্কিনেনি নাগার্জুনা-র শুভ জন্মদিন

আজ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক আক্কিনেনি নাগার্জুনা-র শুভ জন্মদিন

আজ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক আক্কিনেনি নাগার্জুনা-র শুভ জন্মদিন

নাগার্জুনা ১৯৫৯ সালের ২৯ আগস্ট তামিলনাড়ুর চেন্নাইতে কিংবদন্তি অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর রাও এবং আন্নাপুরনা আক্কিনিনির পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবার নিয়ে হায়দ্রাবাদে আসেন।

তিনি হায়দ্রাবাদ পাবলিক স্কুল ও লিটল ফ্লাওয়ার জুনিয়র কলেজে পড়াশোনা করেন। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের Eastern Michigan University থেকে শিল্প প্রকৌশল (Industrial Engineering)-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নাগার্জুনা মূলত তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন, পাশাপাশি হিন্দি ও তামিল চলচ্চিত্রেও তার সাফল্য রয়েছে।


তিনি রোমান্টিক, অ্যাকশনধর্মী, আধ্যাত্মিক এবং জীবনীভিত্তিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
পুরস্কার ও স্বীকৃতি:
৯ বার নন্দী অ্যাওয়ার্ড
৩ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ
২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার
তার প্রযোজিত “Ninne Pelladata” (১৯৯৬) শ্রেষ্ঠ তেলেগু চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে।


অভিনয়ের জন্য বিশেষ স্বীকৃতি পান “Annamayya” (১৯৯৭)-এ।
এছাড়াও “Geetanjali” (১৯৮৯) ও “Shiva” (১৯৮৯) চলচ্চিত্র তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
বলিউডে আত্মপ্রকাশ করেন “Shiva” ছবির হিন্দি রিমেক (১৯৯০) দিয়ে।


আন্তর্জাতিক স্বীকৃতি:
তার অভিনীত Shiva চলচ্চিত্র ১৯৯০ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়াতে প্রদর্শিত হয়।
২০১৩ সালে, দিল্লি চলচ্চিত্র উৎসবে ভারতের সিনেমার শতবর্ষ উদ্‌যাপনে দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব করেন।
প্রযোজক ও উদ্যোক্তা:
১৯৯৫ সালে চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখান।
অন্নপূর্ণা স্টুডিওস-এর সহ-মালিক।
হায়দ্রাবাদের Annapurna International School of Film and Media-এর সভাপতি।
আন্তর্জাতিক পর্যায়ে অ্যানিমেশন ও চলচ্চিত্র প্রযোজনায়ও যুক্ত ছিলেন।
অভিনয়ের পাশাপাশি একজন সফল প্রযোজক ও স্বনামধন্য উদ্যোক্তা হিসেবেও সমান পরিচিত তিনি।
জন্মদিনে রইল তার প্রতি অসীম শুভকামনা ও অভিনন্দন।


আশা করি তিনি সুস্থ থাকবেন এবং আগামী দিনগুলোতে আমাদের আরও অনন্যসাধারণ চলচ্চিত্র উপহার দেবেন।