মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়া গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়া গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলায় শ্যালো মেশিন ঘরের সংলগ্ন ধানক্ষেত থেকে মো. আব্দুল লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দুপাড়া) গ্রামের বিয়ের গাছের উত্তর পাশে একটি শ্যালো মেশিন ঘরের পূর্ব পাশের ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল লতিফ আকন্দ একই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত মোবারক আলী আকন্দের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার শেষে তিনি শ্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সারিয়াকান্দি-গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির এবং গাবতলী থানার অফিসার ইনচার্জ মো. রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।