মাওলানা শেখ আহমদ আফজাল বর্ণভীর
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য
শাহ আলমগীর হোসাইন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন বরুনার পীর সাহেব শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর রহমান ফরুক বর্ণভী (দাঃ বাঃ) এর বড় সাহেবজাদা, জামিয়া মাদানিয়া শেখবাড়ীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল, হাজারো হাফিজ আলেম গড়ার কারিগর, তারুণ্যের প্রতীক হাফিজ মাওলানা শেখ আহমদ আফজাল বর্ণভী'র নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মহলে সৃষ্টি হয় নানা আলোচনা ও আগ্রহ। আর এই আলোচনা ও আগ্রহের জবাব দিয়ে এক বিবৃতি দেন হাফিজ মাওলানা শেখ আহমদ আফজাল বর্ণভী। তিনি বলেন, কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে স্থানীয় নির্বাচনে আমার অংশগ্রহণ নিয়ে নানা আলোচনা, আগ্রহ ও জিজ্ঞাসা লক্ষ্য করছি। অনলাইন-অফলাইনে যেভাবে বিষয়টি ছড়িয়েছে, তা আমাকে এই স্পষ্টীকরণ দিতে বাধ্য করেছে।
আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই এবং রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ারও কোনো সিদ্ধান্ত নেই। একইসাথে, আসন্ন বা নিকট ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমার নেই। এ বিষয়ে যেসব প্রচারণা চলছে, সেগুলো সম্পূর্ণই ব্যক্তিগত উদ্যোগ বা অনুমাননির্ভর এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা আন্তরিকতা ও ভালোবাসা থেকে আমাকে নিয়ে ভাবছেন, সমর্থন দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। বর্তমানে আমার পূর্ণ মনোযোগ পরিবার ও নিজস্ব দায়িত্বের প্রতি। আমি বিশ্বাস করি, প্রত্যেক কাজের একটি সঠিক সময় ও প্রেক্ষাপট থাকে। ভবিষ্যতে যদি কখনো ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, সেটি অবশ্যই আপনাদের জানানো হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।