সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর৷

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর৷

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর৷

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর৷

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। রবিবার (২৯ মার্চ) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোনম নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন।

সোনম তার পোস্টে লেখেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে।

আমাদের পরিবার এখন আরো বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি আরো জানান, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য।
খবরটি শেয়ার করার পরপরই বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এই দম্পতি।

কারিনা কাপুর খান লিখেছেন, অভিনন্দন সোনা ও আনন্দ। সোনমের বোন রিয়া কাপুর, অভিনেত্রী হুমা কোরেশিসহ আরও অনেক তারকা দম্পতিকে ভালোবাসা জানিয়েছেন।