শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৫

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন।

কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন।

পালটা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। 

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ।

 

আরও পড়ুনসীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। জবাবে, ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা, যার মধ্যে ৩৮০টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের।

যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তথ্যসূত্র: আনাদোলু