শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে ব্যারেলপ্রতি তেলের দাম ছাড়িয়েছে ১১৫ ডলার।সোমবার (৩০ মার্চ) আগের দিনের তুলনায় ২ দশমিক নয় শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১৫ দশমিক নয় তিন ডলারে। যা ২৭ ফেব্রুয়ারির তুলনায় ৬২ শতাংশ বেশি।

 

অপরদিকে, যুক্তরাষ্ট্রে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক শূন্য এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ছয় চার ডলারে।

অয়েল প্রাইস ডটকম বলছে, ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময় বৃদ্ধির হার ছাড়িয়ে গেছে তেলের দাম।

 

 

এমন পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৭২ ডলারের মতো।

জ্বালানি বিশ্লেষকরা বলছেন, বাজার এখনও এই সংকটের প্রকৃত প্রভাব পুরোপুরি উপলব্ধি করতে পারেনি এবং আগামী মাসগুলোতে এর অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হবে।