রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত-৩

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত-৩

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত-৩

ইকবাল হোসেন রিংকু||মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ (সোমবার, ৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে দিকে যাচ্ছিলো এবং সিএনজিচালিত অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলো। নিহত সিএনজি চালকের নাম আব্দুল হান্নান, অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে দু’জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার মৌসুমী। গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি হাসপাতালে রেফার্ড করা হয়েছে তার একজনের নাম রাহুল (১৮) বলে জানা গেছে। তবে অপর জনের নাম জানা যায়নি। এদিকে আহত অন্য দু’জনের মধ্যে একজন ছাব্বির মিয়া (৩৭) ও অন্য একজন অজ্ঞাত (৪০) সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অজ্ঞাত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা কোনো যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় মাইক্রোবাস চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক(এসআই) মুহিবুর রহমান।