শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

বন্ধের সুযোগ নিয়ে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদি সেটেলারদের

ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ টানা ৩০ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জেরুজালেম গভর্নরেট।রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উসকানি। পাসওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘টেম্পল মাউন্ট সংগঠনগুলো’ চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে।

গভর্নরেট জানিয়েছে, ২০২৫ সালে ইতিমধ্যে তিনটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে অথবা রক্তমাখা মাংস ভেতরে নিয়ে আসা হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরির পদ্ধতিগত উসকানির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।

গভর্নরেট আরও বলেছে, ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতাদর্শগত লক্ষ্য হলো মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা।

২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ইহুদি পাসওভার উৎসবের সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।