শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

মন্ত্রীকে নিয়ে পোস্ট করায় শাস্তি হলো নাসিমের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা নিজের এক পোস্টের চড়া মূল্য দিতে হলো পেসার নাসিম শাহকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠানে মরিয়ম এসেছিলেন সম্মানিত অতিথি হিসাবেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তার উপস্থিতি নিয়ে নাসিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন-‘কেন তাকে লর্ডসের সম্রাজ্ঞীর মতো সম্মান করা হচ্ছে?’

এতেই বাঁধে বিপত্তি। নিঃশর্ত ক্ষমা চেয়েও রেহাই পাননি নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ৭২ হাজার ডলার (পাকিস্তানের মুদ্রায় প্রায় দুই কোটি রুপি) জরিমানা করেছে।

নাসিম যদিও ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পর ডিলিট করে দাবি করেছিলেন যে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এমনকি, পিসিবির কারণ দর্শানো নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমাও চান দেশের হয়ে ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ টি ২০-তে ১৫২ উইকেট পাওয়া এই পেসার।

কিন্তু তাতে কাজ হয়নি। পিসিবি জানায়, নাসিম কেন্দ্রীয় চুক্তির বেশ কয়েকটি ধারা ভঙ্গ করেছেন। তাই এই কড়া শাস্তি।