কসবা বায়েক ইউনিয়নের বেলতলী রাস্তার বেহাল দশা,
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেলতলী সড়কের অবস্থা এখন চরম বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, চলাচল হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের।
অবাক করার বিষয়, এই সড়কের পাশেই রয়েছে একটি কবরস্থান—একটি পবিত্র স্থান। অথচ এর আশেপাশের পরিবেশ রক্ষণাবেক্ষণে নেই কোনো কার্যকর উদ্যোগ।
স্থানীয়রা জানান, সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা যেন কারও নজরেই আসছে না।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।