বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

মাগুরা সদর উপজেলার আবালপুর ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টা ৫২ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।


জানা গেছে, ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-২৬৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়ে আহত হন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধার কাজ শেষে সকাল ৭টা ৩০ মিনিটে দলটি স্টেশনে ফিরে আসে।


আহতরা হলেন— মিলন (৩০), পিতা: ফজল শেখ এবং জিহাদ (১৯), পিতা: নুরুজ্জামান; উভয়ের বাড়ি সিরাজগঞ্জ জেলার হাসানপুর এলাকায়।
প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাকের নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হয়েছে।