রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান- নয়ন তারা এবার একসাথে৷

সালমান- নয়ন তারা এবার একসাথে৷

সালমান- নয়ন তারা এবার একসাথে৷

ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিশাল চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড ‌ভাইজান সালমান খান এবং দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। পিঙ্কভিলার এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচালক বংশী পৈডিপল্লীর আসন্ন বিগ বাজেটের অ্যাকশন ড্রামায় সালমানের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন নয়নতারা।  

দুই ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকাকে প্রথমবারের মতো একসঙ্গে রুপালি পর্দায় দেখার সুযোগ মিলবে এই সিনেমার মাধ্যমে, যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। নির্মাতাদের পক্ষ থেকে আজই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।

শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু। জানা গেছে, আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে যাচ্ছে। ২০২৭ সালের অন্যতম আলোচিত মুক্তি হিসেবে সিনেমাটিকে ঘিরে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছেন নির্মাতারা।  

পরিচালক বংশী পৈডিপল্লী এর আগে ‘মহর্ষি’ ও ‘বারিসু’-র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।