শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাতারের তেল ট্যাংকারে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের তেল ট্যাংকারে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা

কাতারের তেল ট্যাংকারে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপসাগরে চরম উত্তেজনার মধ্যে কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বুধবার (১ এপ্রিল) সকালে চালানো এ হামলায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার এনার্জির একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা দুটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করলেও তৃতীয়টি জাহাজে আঘাত হানতে সক্ষম হয়। খবর আল জাজিরার।

কাতার এনার্জি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আক্রান্ত জাহাজটির নাম ‘অ্যাকুয়া-১’। হামলার সময় জাহাজটিতে মোট ২১ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।   

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট করেছে যে দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছিল কিন্তু একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্যাংকারে আঘাত করে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এ হামলা পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌ-রুটকে আবারও বড় ধরনের নিরাপত্তার ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। কাতার উপকূলে এ ধরনের হামলা ওই অঞ্চলের তেল রপ্তানি ও বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।