বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু

পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু

পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু

ইকবাল হোসেন রিংকু||মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফসলের মাঠে জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত তিন শিশুর পরিবারে শোকের মাতম চলছে। 
বুধবার ১ এপ্রিল দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এদিকে নিহতরা হলেন ফটিকগুলি গ্রামের আশিক আলীর ছেলে আতাউর রহমান ইমাদ (৮), সাহেব আলীর ছেলে লাবিউর রহমান লাবিব (৭) ও দিঘলকান্দি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২)।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল আহমদ। স্থানীয় বাসিন্দা সাহেল আহমদ বলেন, ‘‘বুধবার দুপুরে বাড়ির পাশের জমিতে পাঁচ শিশু একসঙ্গে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে ইমাদ, লাবিব ও জিসান অসাবধানতাবশত পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।জানা গেছে, নিহত তিনজনের মধ্যে জিসান ও ইমাদ মাদরাসার শিক্ষার্থী এবং লাবিব স্কুল শিক্ষার্থী।এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হচ্ছে।