বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে আগুনে পুড়ে ৫ দোকান ভষ্মিভূত।

সোনারগাঁয়ে আগুনে পুড়ে ৫ দোকান ভষ্মিভূত।

সোনারগাঁয়ে আগুনে পুড়ে ৫ দোকান ভষ্মিভূত।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুতের সর্ট সার্কিটের আগুনে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স  কলেজের সামনের মার্কেটে এ ঘটনা ঘটে। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট  এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে বুধবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎ এর ট্রান্সফরমা থেকে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পোল্ট্রি ফার্ম, লাইব্রেরি, সেনেটারী ও আইসক্রিমের গুদাম ঘর সহ ৫টি দোকান পুড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের উপ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি।