শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সফলভাবে উৎক্ষেপিত আর্টেমিস-২, নতুন দিগন্তে মহাকাশ বিজ্ঞান

সফলভাবে উৎক্ষেপিত আর্টেমিস-২, নতুন দিগন্তে মহাকাশ বিজ্ঞান

সফলভাবে উৎক্ষেপিত আর্টেমিস-২, নতুন দিগন্তে মহাকাশ বিজ্ঞান

দীর্ঘ ৫৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও চাঁদের উদ্দেশ্যে যাত্রা করল মানুষ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে আজ বৃহস্পতিবার(২ এপ্রিল) ইস্টার্ন টাইম (ET) সকাল ৬টা ৩৫ মিনিটে, চার নভোচারীকে নিয়ে সফলভাবে মহাকাশে পাড়ি জমিয়েছে নাসার শক্তিশালী রকেট 'স্পেস লঞ্চ সিস্টেম' (SLS)।'আর্টেমিস-২' মিশনের মাধ্যমেই অর্ধশতাব্দী পর চন্দ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে প্রদক্ষিণ করতে যাচ্ছে মানবজাতি।

​নাসা জানায়, ১০ দিনের এই ঐতিহাসিক মিশনে অংশ নিয়েছেন তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারী। তারা হলেন— কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। এর মধ্যে ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ এবং ক্রিস্টিনা কোচ প্রথম নারী হিসেবে চাঁদের কক্ষপথে যাওয়ার ইতিহাস গড়তে যাচ্ছেন।

 


উৎক্ষেপণের কয়েক মিনিটের মাথায় রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশযান ‘ওরিয়ন’ সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে। বর্তমানে নভোচারীরা পৃথিবীর কক্ষপথের চারপাশে মহাকাশযানটির জীবন রক্ষাকারী ব্যবস্থাগুলো পরীক্ষা করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তারা চাঁদের খুব কাছ দিয়ে (প্রায় ৪,৭০০ মাইল দূর দিয়ে) প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন।উৎক্ষেপণ শেষে নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান (Jared Isaacman)বলেন " ওরিয়ন মহাকাশযানের একটি পরীক্ষামূলক মিশন। এই সফলতার ওপর ভিত্তি করেই পরবর্তী মিশনগুলো সাজানো হবে। আমরা মহাকাশযানটির প্রতিটি অংশ পরীক্ষা করে নিশ্চিত হতে চাই যে এটি নিরাপদ।"উৎক্ষেপণ শেষে নাসা প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান (Jared Isaacman)বলেন " ওরিয়ন মহাকাশযানের একটি পরীক্ষামূলক মিশন। এই সফলতার ওপর ভিত্তি করেই পরবর্তী মিশনগুলো সাজানো হবে। আমরা মহাকাশযানটির প্রতিটি অংশ পরীক্ষা করে নিশ্চিত হতে চাই যে এটি নিরাপদ।"