শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরের হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

চাঁদপুরের হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

চাঁদপুরের হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ

চাঁদপুরের হাইমচরে দেড় লাখ মিটার জাল সহ ১৩০ কেজি মাছ জব্দ
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাইমচরে চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার জাল ও ৩০ কেজি জাটকাসহ ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা উপকূলীয় এলাকা চরভৈরবী ও আমতলিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বি.এম. আশরাফুল হক।

তিনি বলেন, সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার চরভৈরবী ইউনিয়নের খুরশীদ আলীর মোড় (খুইশ্যার মোড়) ও আমতলী এলাকায় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল, ৫০ হাজার মিটার অন্যান্য জাল, ৩০ কেজি জাটকা এবং ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত জাল কোস্ট গার্ড নয়ানী আউটপোস্ট এলাকায় আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীন সহ কোস্ট গার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।