অজয় সেন ত্রিপুরা
জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ২২শে মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২রা এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০.৩০ ঘটিকায় গুইমারা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে উপজেলা হলরুম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ইউসিআরএফ করলিয়া (CoRLIA) রাসেল ত্রিপুরা ধারণাপত্র পাঠ করে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলার ইউএনও মিশকাতুল তামান্না।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সুকান্ত কুমার সেন, মৎস্য কর্মকর্তা ম্রাসানাই মারমা, উপজেলা শিক্ষা অফিসার বাবুল হোসাইন, রেঞ্জ অফিসার মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন, মোছা. হাসিনা আক্তার, মিজানুর রহমান, অংগ্যজাই মারমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও অবিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এবং বিশ্ব পানি দিবস পালনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে কারণ উভয়ের মূল লক্ষ্য হলো পানি সম্প