বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান: ৫ জন গ্রেফতার

চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান: ৫ জন গ্রেফতার

চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান: ৫ জন গ্রেফতার

‎মোরশেদ আলম, চকরিয়া:

‎কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

‎চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মৎস্য খাতকে নিরাপদ রাখতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় পরিকল্পিত অভিযানের মাধ্যমে বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন— সাইফুল ইসলাম ওরফে পুতিয়া (৪৫), রমজান আলী (৩৫), নাসির উদ্দিন (৬০), ছোটন মাহমুদ (২৮) এবং জমির উদ্দিন বাবুল (৪২)। তারা সবাই চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

‎তবে ডুলহাজারা ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল নেতা রমজান আলীর বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা থাকার পরেও সকালে আটক করে বিকালে জামিনে মুক্ত হওয়া নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরেসংঘবদ্ধভাবে চিংড়ি ঘের দখল, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয় মৎস্যচাষীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোছাইন জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রপ্তানিমুখী ‘হোয়াইট গোল্ড’ খ্যাত চিংড়ি শিল্পকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রকৃত মৎস্যচাষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।