মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি ব্যয় বাড়ায় বিশ্বে খাদ্যের দাম বাড়ল

জ্বালানি ব্যয় বাড়ায় বিশ্বে খাদ্যের দাম বাড়ল

জ্বালানি ব্যয় বাড়ায় বিশ্বে খাদ্যের দাম বাড়ল

চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে বিশ্বে খাদ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (এফএও)। 

বিশ্ব খাদ্য সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী, মার্চে সূচকটি দাঁড়িয়েছে ১২৮.৫ পয়েন্টে, যা ফেব্রুয়ারির তুলনায় ২.৪ শতাংশ বেশি। এ সূচক বিশ্ববাজারে লেনদেন হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে।

এক বিবৃতিতে এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে খাদ্যের দাম বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। মূলত তেলের দাম বাড়ার কারণে এই বৃদ্ধি হয়েছে, তবে পর্যাপ্ত বৈশ্বিক শস্য মজুদ থাকায় এর প্রভাব কিছুটা কমেছে।   

তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত ৪০ দিনের বেশি দীর্ঘায়িত হয় এবং উৎপাদন ব্যয় উচ্চ অবস্থায় থাকে, তাহলে কৃষকরা কম পরিমাণে চাষ করতে পারেন বা ফসল পরিবর্তন করতে পারেন। এতে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা চলতি বছর এবং আগামী বছরে খাদ্য সরবরাহ ও দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।