মাগুরায় ২ কোটি ২২ লক্ষ টাকার আধুনিক ডাকবাংলো “মহম্মদপুর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
আজ ০৪ এপ্রিল মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক ডাকবাংলো “মহম্মদপুর” নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ।
জানা গেছে, ২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য আধুনিক এই ডাকবাংলোটি একটি ডুপ্লেক্স ভবন হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, পহেলা বৈশাখের নাম নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, তা নিরসন করে তিনি স্পষ্টভাবে জানান— “পহেলা বৈশাখের শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই অনুষ্ঠিত হবে।”