সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

র‍্যাব-১১ এর অভিযানে সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২

র‍্যাব-১১ এর অভিযানে সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২

র‍্যাব-১১ এর অভিযানে সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ  মাদক উদ্ধার, আটক-২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় র‍্যাব-১১ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানার চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজা, স্কাফ সিরাপ এবং একটি বিদেশি মদের বোতলসহ দুইজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন সুজন মোল্লা (২১), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা গ্রামের বাসিন্দা এবং জাবেদ (৩৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাসটেকি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
র‍্যাব-১১ আরও জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।