বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে


আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সদের মাঠ পর্যায়ের দক্ষতা, শারীরিক ফিটনেস ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও প্রশংসনীয় পারফরম্যান্স প্রদর্শনকারী সদস্যদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি জেলা পুলিশের ব্যবহৃত যানবাহনসমূহ পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সাতক্ষীরা পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মাস্টার প্যারেড শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন আচরণ থেকে বিরত থাকতে হবে। একটি স্মার্ট ও পেশাদার বাহিনী গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পদের সঠিক ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং জনসাধারণের সঙ্গে মানবিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ইমরান খানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।