বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা শালিখায় পাট ও আউশ আবাদ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা

মাগুরা শালিখায় পাট ও আউশ আবাদ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা

মাগুরা শালিখায় পাট ও আউশ আবাদ নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা


জসীম উদ্দীন : শালিখা প্রতিনিধি :

মাগুরার শালিখা উপজেলায় পাট ও আউশ আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের সমস্যা-সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার শতখালী গ্রামের এ আর জুট মিলের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তাজুল ইসলাম এবং শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসনাত।

এছাড়া সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পাট ও আউশ চাষের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধির কৌশল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। এ সময় কৃষকরা সরাসরি তাদের অভিজ্ঞতা, চাহিদা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি ড. সালমা লাইজু তার বক্তব্যে বলেন, পাট ও আউশ আবাদ বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। তিনি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। এজন্য গবাদি পশু পালনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই সচেতন হয়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভা শেষে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ভবিষ্যতে কৃষি উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।