বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরার তালায় সামাজিক সংহতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

সাতক্ষীরার তালায় সামাজিক সংহতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

সাতক্ষীরার তালায় সামাজিক সংহতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংহতি জোরদার করতে ধর্মীয় নেতা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যুব নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ি জামে মসজিদের ইমাম মো. আতাউর রহমান, সেনেরগাতী জামে মসজিদের ইমাম মো. শফিউল্লাহ, পুরোহিত সন্দীপ মুখার্জী, দেবব্রত ব্যানার্জি, অপূর্ব মুখার্জী, নগরঘাটা মিশনের পালক অসীম কুমার রায়, নগরঘাটা মন্দির কমিটির সভাপতি মিলন ঘোষাল, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হোসনে আরা ময়না, সাংবাদিকসহ অন্যান্য স্টেকহোল্ডার ও যুব সদস্যবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন ঐক্য যুব সংঘের সভাপতি জুবায়ের হোসেন, সদস্য ফিরোজা খাতুন ও আমির হামজা, কপোতাক্ষ যুব সংঘের মুজাহিদ হোসেন, মানিকহার যুব সংঘের মোহনা সরদার, স্বপ্নসিঁড়ি যুব সংঘের রাকিব হোসেন ও হৃদয় দাশ।
বক্তারা বলেন, আন্তঃসম্প্রদায় ও আন্তঃপ্রজন্ম সমন্বয় সমাজে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। বিভিন্ন বয়স ও সম্প্রদায়ের মানুষ একসাথে কাজ করলে জ্ঞান, মূল্যবোধ ও অভিজ্ঞতার আদান-প্রদান সম্ভব হয়, যা সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
এডভোকেসির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে আন্তঃসম্প্রদায় ও আন্তঃপ্রজন্মীয় উদ্যোগ জোরদার করা, সামাজিক সম্প্রীতি নষ্ট করে এমন সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। একইসাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুবদের অংশগ্রহণ বাড়ানো এবং ধর্মীয় নেতা ও তরুণদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় উঠে আসে—ধর্মীয় নেতারা কীভাবে সামাজিক সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন, শান্তি-সম্প্রীতি রক্ষায় যুবদের করণীয় কী, এবং সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর প্ল্যাটফর্ম কীভাবে গড়ে তোলা যায়। এ বিষয়ে ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং যুবদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য এবং ইয়ুথ ফেলো শারমিন সুলতানা।