শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকট তীব্র হওয়ায় সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা নেপালের

জ্বালানি সংকট তীব্র হওয়ায় সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা নেপালের

জ্বালানি সংকট তীব্র হওয়ায় সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা নেপালের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় সপ্তাহে দুই দিন ছুটি ঘোষণা করেছে নেপাল। 

গতকাল রোববার (৫ এপ্রিল) জরুরি মন্ত্রিসভা বৈঠকে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি একদিন থেকে বাড়িয়ে দুই দিন (শনিবার ও রোববার) করার সিদ্ধান্ত হয়।নেপাল সরকারের মুখপাত্র সাসমিত পোখরেল জানান, জ্বালানি সরবরাহের অস্বস্তিকর পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত।

এর আগে, নেপালে সপ্তাহে একমাত্র ছুটি ছিল শনিবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন সরকারি অফিস চলবে সোমবার থেকে শুক্রবার: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 


সরকার জানায়, জ্বালানি সংকট মোকাবিলায় পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনকে ধীরে ধীরে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় নেয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


প্রায় ৩ কোটি জনসংখ্যার দেশ নেপালে নিজস্ব তেল বা জীবাশ্ম জ্বালানির কোনো উৎস নেই। জ্বালানির জন্য প্রায় পুরোপুরি ভারত নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশটিতে।

 


এরই মধ্যে গত বৃহস্পতিবার, বিমান জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত নেপাল অয়েল করপোরেশন জানিয়েছে, মূল্য বাড়ানোর পরও অন্যান্য জ্বালানি পণ্যে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।