সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আখাউড়া উপজেলা প্রশাসনের অভিযান

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আখাউড়া উপজেলা প্রশাসনের অভিযান

অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আখাউড়া উপজেলা প্রশাসনের অভিযান

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন রোধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ড্রেজিংয়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ।
অভিযান চলাকালে ছয়টি অবৈধ ড্রেজার মেশিন এবং প্রায় সাত থেকে আট হাজার ফুট পাইপ ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা প্রশাসন  জানিয়েছেন পরিবেশ রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।