রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শূন্য ব্যয়েও বরাদ্দ বহাল প্রশ্নের মুখে কয়েকটি দফতর

শূন্য ব্যয়েও বরাদ্দ বহাল প্রশ্নের মুখে কয়েকটি দফতর

শূন্য ব্যয়েও বরাদ্দ বহাল প্রশ্নের মুখে কয়েকটি দফতর

চলতি অর্থবছরের প্রতি মাসেই বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপির ব্যয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডির তথ্য, অক্টোবর পর্যন্ত চার মাসে এডিপিতে বরাদ্দ দেয়া অর্থের ৮ দশমিক ৩৩ শতাংশ ব্যয় হয়েছে। ব্যয়ের হিসাবে সবচেয়ে এগিয়ে স্থানীয় সরকার বিভাগ। তবে, এ সময়ে ব্যয়ের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক সচিবালয়। আর এক শতাংশের কম ব্যয় করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ।
বরাদ্দ বাড়িয়ে ব্যয়ের নামে অপচয় ঠেকাতে চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয় ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের অর্থবছরের চেয়ে ৩৯ হাজার ৫৯৩ কোটি ২৬ লাখ টাকা কম।এই সংকোচনমুখী বরাদ্দ ব্যয়ের শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। জুলাইয়ে ব্যয় হয় মাত্র দশমিক ৬৯ শতাংশ; যা আন্দোলনে উত্তাল গেল অর্থবছরের প্রথম মাসের তুলনায় প্রায় অর্ধেক।