বাম পায়ে গুরুতর চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের বায়োপিক ‘ঈথা’ সিনেমার শুটিংয়ে আহত হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) সকালে ‘ঈথা’ সিনেমার শুটিংয়ে ছিলেন শ্রদ্ধা। নাচের একটি দৃশ্যধারণের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
শুটিং চলছিল লাভনি নৃত্যের। এটি একটি দ্রুতলয়ের নাচ। এ দৃশ্যে অংশ নিতে লাভনি নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন অভিনেত্রী।
ভারী শাড়ি ও গয়না মিলিয়ে ১৫ কেজি ওজন নিয়ে নাচছিলেন শ্রদ্ধা। নাচের এক পর্যায় ভারসাম্য হারিয়ে ফেললে শ্রদ্ধার কোমরবন্ধনী মাটিতে পড়ে যায়। আর তাতে বেকায়দায় পা পড়ে গুরুতর আহত হন অভিনেত্রী।
