বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি

রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি

রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি

রাজবাড়ীর বালিয়াকান্দির আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান ও বেতেঙ্গা-বাজার বেতেঙ্গা শ্মশানের কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি নিশ্চিত করেছেন মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা।
চুরির সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সকালে মহাশ্মশান পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার।
 

মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা বলেন, "রাজবাড়ীর মধ্যে সবচেয়ে সুসজ্জিত মন্দির ও মহাশ্মশান হচ্ছে আড়কান্দি সম্মিলিত মহাশ্মশান। মঙ্গলবার সকালে জানতে পারি বেশ কয়েকটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এসে দেখি পূজার সরঞ্জাম চুরি হয়েছে। পাশেই বেতেঙ্গা-বাজার বেতেঙ্গা শ্মশানের বেশ কয়েকটি মন্দির থেকে রুপার কানের দুল ও দানবাক্স খোয়া গেছে।"
এই চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

 

সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার বলেন, "চুরির সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরের তালা ভেঙে চুরি করা হয়েছে। মন্দিরের কোনো বিগ্রহের ক্ষতি হয়নি। তবে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।"

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি