৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" উপলক্ষে কিশোরগঞ্জে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ জেলা পরিষদ; জনাব মিজানুর রহমান, পুলিশ সুপার, কিশোরগঞ্জ; প্রফেসর মোঃ সিদ্দিক উল্লাহ, অধ্যক্ষ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ; এবং ডাঃ মোঃ নাজমুল কবির, সিভিল সার্জন (দায়িত্বপ্রাপ্ত), কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সোহানা নাসরিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি সম্মান জানানো হয়। বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
