বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়ান লিজেন্ডস লিগে খেললে কড়া শাস্তির হুঁশিয়ারি পিসিবির

এশিয়ান লিজেন্ডস লিগে খেললে কড়া শাস্তির হুঁশিয়ারি পিসিবির

এশিয়ান লিজেন্ডস লিগে খেললে কড়া শাস্তির হুঁশিয়ারি পিসিবির

শিয়ান লিজেন্ডস লিগে কয়েকজন সাবেক পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির অনুমোদনহীন এই টুর্নামেন্টে প্রয়োজনীয় ছাড়পত্র (এনওসি) ছাড়া অংশ নিলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বোর্ড।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টকে অননুমোদিত আসর হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি টুর্নামেন্টটি আয়োজক দেশের ক্রিকেট সংস্থা জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নের অনুমোদনও পায়নি। 

পিসিবি জানিয়েছে, বোর্ডের অনুমতি ছাড়া এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে দুটি বড় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত, আগামী দুই বছর কোনো বিদেশি অনুমোদিত ক্রিকেট লিগ বা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পিসিবির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হবে না। দ্বিতীয়ত, একই সময়ের জন্য তারা পিসিবি ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং, পরামর্শক, মেন্টরিং কিংবা অন্য যেকোনো দায়িত্ব পালনের ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসির নিয়ম অনুযায়ী বিদেশে কোনো ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অবশ্যই নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে এনওসি নিতে হবে। একই সঙ্গে সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের ওপরও অননুমোদিত টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।পিসিবির ভাষ্য, কোনো সদস্য বোর্ড এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইসিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট বোর্ডের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।