বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ আটক ১

রাঙামাটিতে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ আটক ১

রাঙামাটিতে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’: ইয়াবাসহ আটক ১

​রাঙামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ১০ মিনিটে রাঙামাটি সদর থানাধীন 

পৌর এলাকার দোয়েল চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটির পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম-এর দিক-নির্দেশনায় ডিবির (ডিবি পুলিশ) একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন দোয়েল চত্বর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ জুনায়েদ হোসেন সাকিব (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে শহরের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।
 

অভিযানকালে ডিবি পুলিশ স্থানীয় বাসিন্দাদের সাথে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা নিয়ে কথা বলেন। অপরাধ দমনে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক, জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পর্যটন নগরীকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের এই ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।​ 

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি