শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ: রাজপথে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ: রাজপথে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ: রাজপথে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে দ্বীপজেলা ভোলার রাজপথ। সোমবার (৪ মে) সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র‍্যালির মাধ্যমে নতুন নেতৃত্বকে বরণ করে নেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এরপর জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখভাগ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীদের গগনবিদারী স্লোগান আর করতালিতে পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত এই র‍্যালিটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এই আনন্দ শোভাযাত্রায় অভিভাবক হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব, রাইসুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু,
মিছিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, এছাড়াও জেলা ছাত্রদলের বিভিন্ন থানা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
 

সমাবেশে বক্তারা বলেন, "এই নবনির্বাচিত কমিটি ভোলার ছাত্র রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার করবে। তরুণ ও মেধাবী নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল হবে।" তারা আরও উল্লেখ করেন যে, ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও রাজপথে যেকোনো আন্দোলন-সংগ্রামে এই কমিটি রাজপথে কঠিন ঐক্য বজায় রাখবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ত্যাগী ও রাজপথের কর্মীদের মূল্যায়ন করার প্রতিশ্রুতি দেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাজপথের স্লোগানকেই শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করে নতুন কমিটির নেতৃবৃন্দ কর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
দীর্ঘদিন পর ছাত্রদলের এই নতুন কমিটিকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা ভোলার রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক বার্তা দিচ্ছে।

মোঃ আজাদ, জেলা প্রতিনিধি ভোলা