শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান

পিরোজপুরে শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান

পিরোজপুরে শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সম্মেলন কক্ষে বিশেষ ভিডিও কনফারেন্স ও সমন্বয় সভার আয়োজন করা হয়। ঢাকার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, "সবাই মিলে সমন্বিত চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব। এডিস মশার প্রজনন রোধে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।" তিনি আরও আহ্বান জানান, "সুস্থ পরিবার ও দেশ গড়তে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার রাখুন।"
কেন্দ্রীয় কর্মসূচির সাথে ভার্চুয়ালি যুক্ত এই সমন্বয় সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শনিবার জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। প্রতি রবিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে জমানো পানি বা অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
এছাড়া ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কমিটির মাধ্যমে পরিবারগুলোতে লিফলেট বিতরণ ও ডেঙ্গুবিরোধী তথ্য পৌঁছানোর সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য বিভাগের সহায়তায় প্রতিটি ইউনিয়নে বিশেষ হেলথ ক্যাম্প পরিচালনা এবং জেলা তথ্য অফিস, স্থানীয় সরকার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে মাইকিং ও ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের যৌথ নেতৃত্বে ব্যানার হাতে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। পরবর্তীতে শহরের ৩টি নির্ধারিত স্পটসহ প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রত্যক্ষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও বর্জ্য পরিষ্কারের পাশাপাশি পথচারী ও স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

 

শাহিন ফকির, 
পিরোজপুর জেলা প্রতিনিধি