শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙাচোরা দেওয়াল ছেড়ে নতুন ঘরে রানু মণ্ডল

ভাঙাচোরা দেওয়াল ছেড়ে নতুন ঘরে রানু মণ্ডল

ভাঙাচোরা দেওয়াল ছেড়ে নতুন ঘরে রানু মণ্ডল

রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক রাতে রাতারাতি গোটা দেশের শিরোনামে উঠে এসেছিলেন রানু মণ্ডল। লতা মঙ্গেশকরের কালজয়ী গান গেয়ে নেটপাড়ায় সাড়া ফেলা রানু সুযোগ পেয়েছিলেন মুম্বইয়ের মিউজিক ইন্ডাস্ট্রিতেও। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার ছবিতে প্লে-ব্যাক করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। তবে সেই আলোর ঝলকানি মিলিয়ে যেতেও বেশি সময় লাগেনি। আবার ফিরে আসতে হয়েছিল নদিয়ার ভগ্নপ্রায় একচিলতে ভিটেতেই।

তারপর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। স্রেফ সস্তার ভিউ বা রিল বানানোর তাগিদে অনেক কনটেন্ট ক্রিয়েটর রানুর বাড়িতে ভিড় জমালেও, কাজ মিটে গেলে আর কেউ খোঁজ রাখেননি। চরম অভাব আর একাকীত্বে দিন কাটানো সেই রানু মণ্ডলেরই একটি নতুন ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। আর তাতেই নজর কেড়েছে তাঁর বদলে যাওয়া ঘরের চারটে দেয়াল।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এলোমেলো চুল আর চিরচেনা নাইটি পরে থাকলেও রানু মণ্ডলের চারপাশের পরিবেশটা একদম আলাদা। সদ্য নতুন রং করা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ঝা-চকচকে ঘর। কোণে পাতা সুন্দর বিছানা, পাশে টেবিলের ওপর বসানো টিভি। আর দেয়ালজুড়ে টাঙানো রয়েছে রানুর সংগীত জীবনের নানা স্মৃতিবিজড়িত মুহূর্তের ছবি। ঘরের দৃশ্যেই স্পষ্ট, এতদিন পর এমন এক টুকরো নতুন আশ্রয় পেয়ে বেশ আনন্দিত তিনি।

তবে এটি কি সম্পূর্ণ নতুন কোনও বাড়ি, নাকি তাঁর পুরনো জরাজীর্ণ ভিটেটিকেই দরদী মানুষজন নতুন রূপ দিয়েছেন—তা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যাই হোক না কেন, জীবনের দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে রানু মণ্ডল যে আবার কিছুটা হলেও সুখ ও স্বস্তির মুখ দেখতে পাচ্ছেন, এতেই আনন্দিত তাঁর পুরনো অনুরাগী ও নেটিজেনরা।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা