শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজা সহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

ভোলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজা সহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

ভোলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজা সহ ১ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার ০৫ মে ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মোঃ জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলি-১৩ লঞ্চ যোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৫ মে ২০২৬ তারিখ মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় উক্ত লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চে তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মোঃ জাকির হোসেন কে আটক করা হয়।

আসামীর নাম ও ঠিকানা:

মো: জাকির হোসেন (৪২),পিতা: মোঃ সিদ্দিক ফরাজী, গ্রাম: কোরালিয়া ০৮ নং ওয়ার্ড,পোস্ট: খায়েরহাট, থানা: ভোলা সদর, জেলা: ভোলা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪২) ভোলার সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

মোঃ আজাদ, জেলা প্রতিনিধি ভোলা