রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা

বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, দ্বিতীয় ঢাকা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা টোকিওকে সরিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে। যেখানে ৪১ দশমিক ৯ মিলিয়ন মানুষ বাস করে। তার পরেই আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানে ৩৬ দশমিক ৬ মিলিয়ন মানুষের বাস। সম্প্রতি জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে আরও দেখা গেছে, ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমের নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠে এসেছে।টোকিও ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের এক মূল্যায়নে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ছিল।জাপানের রাজধানী টোকিও তুলনামূলকভাবে স্থিতিশীল ৩৩ দশমিক ৪ মিলিয়ন জনসংখ্যার কারণে এটি বাংলাদেশের ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার পরে মানে তৃতীয় স্থানে নেমে এসেছে। অন্যদিকে, ঢাকা নবম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হওয়ার সম্ভাবনা রয়েছে।