রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবের মক্কায় এবারের পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা দেবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সৌদি আরবের মক্কায় এবারের পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা দেবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সৌদি আরবের মক্কায়  এবারের পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা দেবেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

  নিউজ ডেস্ক : 

আরবি মাসের ১৪৪৭ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা দেবেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, এ বছর আরাফার দিনে হজের খুতবার দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেম ও বহুগ্রন্থ প্রণেতা শায়খ হুজাইফি।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ২৬ মে ২০২৬ পবিত্র আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের মূল খুতবা দেবেন তিনি।

মদিনার মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফির সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী প্রসিদ্ধ। ১৯৪৭ সালের ২২ মে তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফি। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।

১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি পবিত্র আরাফাত ময়দানের মূল  খুতবা দিবেন তিনি।

মোঃ কামাল উদ্দিন, ব্যুরো সৌদি আরব।