রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস বিকৃতির রাজনীতি করেছে আওয়ামী লীগ: বগুড়ায় বিদ্যুৎমন্ত্রী টুকু

ইতিহাস বিকৃতির রাজনীতি করেছে আওয়ামী লীগ: বগুড়ায় বিদ্যুৎমন্ত্রী টুকু

ইতিহাস বিকৃতির রাজনীতি করেছে আওয়ামী লীগ: বগুড়ায় বিদ্যুৎমন্ত্রী টুকু

উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করে সম্ভাবনাময় পাঁচ জেলার সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাস বিকৃতির রাজনীতি করেছে একমাত্র আওয়ামী লীগ। নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা প্রকৃত ইতিহাসকে বিকৃত করেছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর উত্তরাঞ্চল দীর্ঘ সময় ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়েছে। অবকাঠামো, শিল্পায়ন ও কর্মসংস্থানে এ অঞ্চল পিছিয়ে পড়লেও বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে। তিনি দাবি করেন, আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট কাটিয়ে উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরও জানান, বিদ্যুৎ খাতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নতুন উৎপাদন সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিধি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলা দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। বর্তমান সরকার পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে এ অঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশের সব অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন জেলার সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা জেলার কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য ও পর্যটন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে বগুড়া বিভাগ প্রতিষ্ঠার দাবি জানান।

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।