মঙ্গলবার, মে ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হারিয়ে যাওয়া তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করলো ঘোড়াঘাট থানা পুলিশ

হারিয়ে যাওয়া তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করলো ঘোড়াঘাট থানা পুলিশ

হারিয়ে যাওয়া তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করলো ঘোড়াঘাট থানা পুলিশ

ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার পথে পথ হারিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় এসে পৌঁছানো শারমিন আক্তার (১১) নামে এক তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

জানা যায়, শারমিন ঢাকা থেকে বগুড়ায় আসার পথে ভুলবশত ঘোড়াঘাট এলাকায় চলে আসে। এসময় গাড়ির চালক তাকে ঘোড়াঘাটে নামিয়ে দিয়ে চলে যান। পরে স্থানীয় যুবক আকাশ, রায়হান সহ অন্যান্য যুবকদের সহায়তায় থানায় হস্তান্তর করা হয়।

তরুণীটি নিজের নাম ও পরিবারের কিছু তথ্য জানাতে পারলেও সঠিক ঠিকানা কিংবা কোনো মোবাইল নম্বর স্পষ্টভাবে বলতে পারছিল না। পরে ঘোড়াঘাট থানা পুলিশ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে তার পরিবারের সন্ধান পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শারমিন আক্তারের মা মোছাঃ কোহিনুর বেগম (৪০), স্বামী মোঃ কালু মিয়া, সাং-কুঠিবাড়ী, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া। গত ১৮ মে ২০২৬ তারিখে শারমিন স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ঘোড়াঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিরাপদে রাখে।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা গাজীপুর টুংগী হতে তার পরিবার কে টুংগী থানা পুলিশের সহায়তায় তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। পরে শারমিনের মা থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় জিম্মানামা সম্পন্ন করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ শারমিন আক্তারকে তার পরিবারের কাছে সুস্থ অবস্থায় হস্তান্তর করে।


মো: রাফছানজানী শুভ 
প্রতিনিধি-
ঘোড়াঘাট, দিনাজপুর।