রাজশাহীর বাঘায় পদ্মার চরে বালুঘাটকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের গুলিতে এক জেলে আহত এবং অপর এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পুলিশের ধারণা, নিখোঁজ ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন এবং হামলাকারীরাই ট্রলারে করে তার লাশ নিয়ে গেছে। সোমবার (১৮ মে) গভীর রাতে উপজেলার কালিদাসখালি চরে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, গভীর রাতে কালিদাসখালি চরে নৌকা বা ট্রলারযোগে একদল ডাকাত আসছিল। চরে থাকা স্বপন বেপারী (৪০) তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেললে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে।
জেলে আহত: ওই সময় পদ্মা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফিরছিলেন জিয়াউল হক (৩৫) নামের এক জেলে আহত হন এবং তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ।
ঘটনাস্থলের আশেপাশে প্রচুর রক্তপাতের আলামত মিললেও স্বপন বেপারীর সন্ধান পাওয়া যায়নি।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: [1]
গভীর রাতে ১০ থেকে ১২ জনের একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে স্বপনকে গুলি করে।
পুলিশের ধারণা, গুলিতে স্বপন নিহত হয়েছেন এবং হামলাকারীরাই ট্রলারে করে তার লাশ গুমের উদ্দেশ্যে নিয়ে গেছে।
নিখোঁজ স্বপনের সন্ধান এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
নেপথ্য কারণ
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে একটি বালুঘাট রয়েছে। এই বালুঘাটের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও বিভিন্ন সময় চরাঞ্চলে হামলার ঘটনা ঘটেছে।
মো :মুরাদ হোসেন
রাজশাহী জেলা
