বুধবার, মে ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান

গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান

গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান

নিউজ ডেস্ক:

প্রাপক: বার্তা বিভাগ
তারিখ: ১৯ মে ২০২৬ ইং।
গোয়ালন্দ মোড় মহাসড়কে র‍্যাবের অভিযান
নসিমন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 
রাজবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
মঙ্গলবার (১৯ মে) সকালে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলাধীন গোয়ালন্দ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কের ওপর একটি নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, এসময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত মো. শাহিনুর মোল্লা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মোলার ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। অভিযানে ব্যবহৃত নছিমনটি জব্দ করা হয়েছে।
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র‌্যাব আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।
ছবিসহ সংবাদদাতা- 
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি