বুধবার, মে ২০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ

নিউজ ডেস্ক:

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের ১৬৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. হাফিজার রহমান, মো. আবুল হোসেন প্রমুখ।

বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, 'কালবৈশাখী ঝড়ে বেলকা ইউনিয়নের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।'