রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবে মক্কায় আরাফার ময়দানে হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায়।

সৌদি আরবে মক্কায় আরাফার ময়দানে হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায়।

সৌদি আরবে  মক্কায় আরাফার ময়দানে  হজের খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায়।

সৌদি আরবে এবারের হজ মৌসুমে পবিত্র মক্কা নগরী পরিণত হবে বিশ্বের নানা ভাষার মিলনমেলায়। আরবির পাশাপাশি বাংলা, উর্দু, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফার্সি ইংরেজি, ফরাসি ও সোয়াহিলিসহ বিভিন্ন ভাষার শব্দে মুখর হয়ে উঠবে পবিত্র আরাফার ময়দান।

সারা বিশ্বের বিভিন্ন নানা প্রান্ত থেকে আসা মুসল্লিদের এই বৈচিত্র্য মুসলিম উম্মাহর ঐক্যেরই প্রতিচ্ছবি। ভিন্ন সংস্কৃতি ও ভাষার মানুষ একসঙ্গে তাওয়াফ, দোয়া ও ধর্মীয় আচার(হজ) পালনে অংশ নেন।
সোমবার (১৮ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

বিভিন্ন দেশের ভাষাগত বাধা দূর করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদের তত্ত্বাবধানের জন্য সৌদি কর্তৃপক্ষ গ্র্যান্ড মসজিদের খুতবা ১০টি ভাষায় একযোগে অনুবাদের ব্যবস্থা করেছে। ‘মানারাত আল-হারামাইন’ প্ল্যাটফর্ম ও এফএম রেডিও'র মাধ্যমে এসব অনুবাদ শুনতে পারবেন হাজিরা।

বিভিন্ন দেশের  ৫০টির বেশি ভাষায় দিকনির্দেশনা ও ধর্মীয় তথ্য দিতে ব্যবহার করা হচ্ছে ওয়্যারলেস হেডফোন ও ডিজিটাল গাইড কার্ড। পবিত্র মসজিদুল হারামের ভেতরে রয়েছে বহুভাষিক বই, নির্দেশনামূলক সাইনবোর্ড, ইলেকট্রনিক স্ক্রিন এবং বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের কপি।পবিত্র হজের জন্য বিভিন্ন স্থানে নিয়োজিত বহুভাষিক স্বেচ্ছাসেবক ও ফিল্ড টিম হাজিদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং ধর্মীয় নির্দেশনায় সহায়তা করছেন। এর ফলে হজযাত্রীরা আরও সহজ ও নিরাপদভাবে ধর্মীয় আচার সম্পন্ন করতে পারছেন।

সৌদি হজ ও ধর্মসন্ত্রণালয় কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগ শুধু ভাষাগত সহায়তাই নয়, বরং ইসলামের বার্তা ও হজসেবাকে আরও সহজভাবে বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দিচ্ছে। তবে এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায়।।

মোঃ কামাল উদ্দিন,সৌদি আরব প্রতিনিধি।।