রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাম মহামারিকে জরুরি পরিস্থিতি ঘোষণা ও মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে সমাবেশ

হাম মহামারিকে জরুরি পরিস্থিতি ঘোষণা ও মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে সমাবেশ

হাম মহামারিকে জরুরি পরিস্থিতি ঘোষণা ও মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে সমাবেশ

দেশব্যাপী উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তার ও শিশুমৃত্যু বৃদ্ধি পাওয়ায় হাম মহামারিকে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা, সকল সরকারি-বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করা এবং মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতালের সামনে এ সমাবেশের আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসু এবং সঞ্চালনা করেন সংগঠক আসানূর ইসলাম। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ভবতোষ বিশ্বাস জয়।
 

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি ও চিকিৎসা খাতে অব্যবস্থাপনার কারণে বর্তমানে হাম রোগ মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশে জানানো হয়, গত দুই মাসে সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৫ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে হামের চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য সরকারের তীব্র সমালোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, পূর্ববর্তী সময়ে প্রয়োজনীয় হাম টিকা সংগ্রহ ও শিশুদের টিকাদান কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়ায় বর্তমানে নিয়ন্ত্রণযোগ্য এই রোগ মহামারী রূপ নিয়েছে। হামে শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট দায়ীদের বিচার দাবি করা হয় সমাবেশ থেকে।
 

সমাবেশে অবিলম্বে হামের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, ‘জরুরি স্বাস্থ্য বিপর্যয়’ ঘোষণা করে কার্যকর উদ্যোগ গ্রহণ, জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মাগুরার আড়াইশো শয্যার সদর হাসপাতালে এখনো কোনো আইসিইউ সুবিধা নেই। ফলে জেলার মানুষ পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় দ্রুত মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর জোর দাবি জানান তারা। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: